চীন এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম ছবি নির্মাণকারী দেশ
এশিয়ার বৃহত্তম দেশ চীন। জনসংখ্যা, কৃষি, শিল্পোৎপাদন, অর্থনীতি ও সামরিক বাহিনী ইত্যাদি বিবেচনায় চীন উদীয়মান পরাশক্তি।
সকল দিক দিয়েই এগিয়ে যাওয়া চীনের দিকে এখন সবার নজর অন্য এক কারণে। সম্প্রতি এক তথ্যে জানা যায় চলচ্চিত্র নির্মাণেও চীন পিছিয়ে নেই। চলচ্চিত্র নির্মাণে ভারত এবং যুক্তরাষ্ট্রের পর চীন তৃতীয় স্থান দখল করে নিয়েছে।
চীনের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, গত বছর চীনে রেকর্ড সংখ্যক ২১২টি ছবি নির্মিত হয়েছে। আর এর ফলে বছর ওয়ারী নির্মিত ছবির সংখ্যার দিক থেকে চীনের অবস্থান এখন তৃতীয়।
চীনা ফিল্ম ব্যুরোর উপ-পরিচালক ঝাঙ পিমিন বলেন, ২০০৪ সালে চীনের ছবি বর্হিবিশ্বে রফতানী করে এবং দেশের মুভি চ্যানেলগুলো থেকে মোট ৪৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার আয় হয়েছে। ‘দি হাউজ অব ফ্লাইং ডেগারস’, ‘কং ফু হাসল’ এবং ‘এ ওয়ার্ল্ড উইথআউট থিভস’ ছবিগুলো বক্স অফিস হিট করে। তবে এ শিল্পে এখনও অনেক সমস্যা রয়েছে বলে তিনি জানান।
ঝাঙ বলেন, সিনেমামুখী দর্শকদের কথা মাথায় রেখে চীনকে অধিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে। চীনের ১৩০ কোটি জনগণের জন্য সিনেমা হলের সংখ্যা মাত্র ১২০০। এছাড়া ২৫০০টি অন্যান্য ধরনের প্রেক্ষাগৃহও রয়েছে। অপরদিকে, মাত্র ২০ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশ যুক্তরাষ্ট্রে ৩৬,০০০ পর্দায় চলচ্চিত্র প্রদর্শিত হয়।
