২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক রদবদল, উদ্দেশ্য দুর্নীতি দমন

দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছেন। এতদোদ্দেশ্যে তিনি তিন জন নতুন নিরাপত্তা প্রধান নিয়োগ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

আব্বাসের এ পদক্ষেপের ফলে প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের আস্থাভাজন শীর্ষ কমান্ডারগণ ও তাদের শত শত লোককে অবসরে যেতে হচ্ছে। যদিও আব্বাস সরকার চলতি মাসের শুরুতে সরকারি কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়স ৬০ বছরে নির্ধারণ করেছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ফিলিস্তিনি সরকারের এ সংস্কার কার্যক্রম যুক্তরাষ্ট্র এবং ইসরাইলী সরকারের বেশ প্রত্যাশিত ছিল। তারা অনেক আগে থেকেই নিরাপত্তা বাহিনীতে পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছিল। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীও সন্ত্রাসী দমন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তেমন কোন ভূমিকা রাখতে পারছে না। 

আব্বাসের সংস্কার পদক্ষেপের ফলে যারা দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন তাদের মধ্যে সাবেক পিএলও নেতা ইয়াসির আরাফাতের চাচাতো ভাই এবং গাজা উপত্যকা নিরাপত্তা প্রধান মুসা আরাফাতও রয়েছেন। তার জায়গায় নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সোলায়মান হেলিস।

ফিলিস্তিনি পুলিশ বাহিনী ও গোয়েন্দা বিভাগের প্রধানগণকেও অব্যাহতি দেওয়া হয়েছে।  গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন তারিক আবু রজব এবং পুলিশ প্রধান হয়েছেন আলা হোসনি।

হামাস জঙ্গী গ্র“পকে দমন করতে রজব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। একবার জঙ্গীরা তাকে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল। তাতে তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ব হলেও প্রাণে রক্ষা পান কিন্ত তার দুই দেহরক্ষী  হামলায় মারা যায়।

মাহমুদ আব্বাস প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কার কাজ চালাতে গিয়ে বেশ সর্তকতা অবলম্বন করছেন। অতীতে নিরাপত্তা বাহিনীতে মূল ভূমিকা পালনকারী ফাতাহ গ্র“প যেন ক্ষেপে না যায় সে ব্যাপারেও বেশ সতর্ক তিনি। হয়তো সে কারণেই মুসা আরাফাতের এবং অব্যাহতিপ্রাপ্ত আরাফাত এবং সাবেক গোয়েন্দা প্রধান আমিন-আল-হিন্দীকে অব্যাহতি দানের পর তাকে প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন।