২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নাইন ইলেভেন' ঘটনার দায়ে মুসাওয়ির মৃত্যুদণ্ড

ফ্রান্সের নাগরিক জাকারিয়াস মুসাওয়িকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলাসহ ছয়টি অভিযোগে শনিবার দোষী সাব্যস্ত করা হয়েছে। আর এজন্য তাকে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

৩৬ বছর বয়স্ক মুসাওয়ি এর আগে এক লিখিত আবেদনে বলেন, “আমি যুক্তরার্ষ্ট্রে কাছ থেকে কোনও প্রকার সহযোগিতা গ্রহণ করব না।”

মুসাওয়ির আইনজীবীরা বলছেন যে, তার মানসিক অবস্থা ভালো নয়। কিন্তু বিচারক বলছেন, আদালতে উপস্থিত মুসাওয়িকে দেখে মনে হচ্ছে তিনি সুস্থ আছেন। 

মুসাওয়িকে সন্ত্রাসবাদ, এয়াক্রাফট ছিনতাই ও ধ্বংস এবং গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারসহ ছয়টি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া তাকে ব্যাপক প্রাণহানি এবং প্রচুর সম্পদ নষ্ট করার অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কে হামলায় জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি ওই ঘটনার দায়িত্ব স্বীকারকারী জঙ্গি সংগঠন আল কায়দার সাথে তার কোনও সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেছেন।