নেগ্রোপন্টির জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে শপথ গ্রহণ
প্রখ্যাত কূটনীতিক জন নেগ্রোপন্টি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রথম পরিচালক হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি (সিআইএ)সহ ১৫টি গোয়েন্দা বিভাগের সার্বিক কর্মকা- তদারকি করবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বুশ আশা প্রকাশ করেছেন যে জন নেগ্রোপন্টির সঠিক নির্দেশনার মাধ্যমে গোয়েন্দা বিভাগের মধ্যে সমন্বয় গড়ে ওঠবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে হামলার পর কংগ্রেস গোয়েন্দা বিভাগের ব্যর্থতার অভিযোগ আনলে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধানের পদটি সৃষ্টি করা হয়। এর আগে সিনেটে ৯৮-২ ভোটের ব্যবধানে তার যোগদানের প্রস্তাব পাস করা হয়। গোয়েন্দা বিভাগের নিয়মিত কার্যক্রম প্রেসিডেন্টকে অবহিত করা এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য বাজেট প্রণয়নই নতুন গোয়েন্দা প্রধানের কাজ। ৪০ বছরের সফল কূটনীতিক হিসেবে তিনি ইরাক এবং জাতিসংঘের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।
নতুন পদে মনোনীত হওয়ার পর তিনি সিনেটের গোয়েন্দা কমিটির কাছে ব্যাপক জেরার সম্মুখীন হন। হন্ডোরাসে দায়িত্ব পালনকালে ব্যাপক হত্যাকাণ্ডের জন্য মানবাধিকার গ্রুপগুলো তাকে অভিযুক্ত করেছিল।
