২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতির জন্য উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে বলে চীনকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়াংকে পারামাণবিক অস্ত্রের পরীক্ষা থেকে বিরত রাখতে বাধ্য করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

যুক্তরাষ্ট্র চীনকে এজন্য জরুরিভাবে কূটনৈতিক ও রাজনৈতিক কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার চীনকে বলেছে, উত্তর কোরিয়ার কথাবার্তায় মনে হচ্ছে তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার নিউইয়র্কের ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং কোন আগাম ঘোষণা ছাড়াই তারা পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে।

অপর একজন সরকারি কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার পারামাণবিক অস্ত্রের পরীক্ষা ব্যাপারে চীন ছাড়াও দক্ষিণ কোরিয়া ও জাপানকে অবহিত করা হয়েছে। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল আগামী সপ্তাহে ওই তিন দেশ সফর করবেন।

মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্র গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পরীক্ষা ও অন্যান্য সন্দেহভাজন স্থানগুলোতে নজরদারি করার পরিকল্পনা নিয়েছে। কিন্তু ওই কর্মকর্তা স্বীকার করেছেন যে, গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে।