২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার এবং মাও বিদ্রোহী উভয়েই জন সর্মথন চায়, বিস্তারিত

নেপালে প্রায় এক যুগ ধরে মাওবাদী বিদ্রোহীরা তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। আর সরকার শক্ত হাতে বিদ্রোহ দমন করতে ব্যর্থ হচ্ছে। তবে নেপালের রাজা বীরেন্দ্র এবং বিদ্রোহী নেতা প্রচেন্দ উভয়েই হিমালয় রাজ্যটিতে জনগণের সর্মথন নিয়ে শাসন করার আশাবাদ ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

নেপালের নির্বাচিত চারদলীয় জোট সরকারকে দু’মাস আগে অপসারণ করে রাজা জ্ঞানেন্দ্র সর্বোময় ক্ষমতার অধিকারী হন। মাওবাদী বিদ্রোহীদের দমনের ব্যর্থতার অভিযোগে তিনি ক্ষমতা কুক্ষিগত করেন। ১৯৯৬ সাল থেকে আন্দোলনরত মাওবাদী গেরিলাদের হাতে ১১ হাজারের অধিক লোক নিহত হয়। রাজা জ্ঞানেন্দ্র নারায়ণহিতি— রাজপ্রাসাদ থেকে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, রাজধানীর বাইরে প্রায় তিন চর্তুথাংশ নিয়ন্ত্রণকারী মাওবাদী এলাকার ‘জনগণের হৃদয় এবং মন জয়ের’ কৌশল নিয়েছে তার সরকার। জনগণ সন্ত্রাস পছন্দ করে না। সন্ত্রাসকে দমনের জন্য যা করা প্রয়োজন সরকার তাই করবে। কোন নাগরিক আইন অমান্য করলে তাকে উপযুক্ত শাস্তি দেয়া হবে।

বিদ্রোহী নেতা প্রচেন্দ বলেন, মাওবাদী বাহিনী সেনাবাহিনীকে রাজধানীতে বাক্সবন্দী করে ফেলেছে। এখন কৌশলগত কারণে গেরিলারা চূড়ান্ত আক্রমণ করে জয় ছিনিয়ে আনার অপেক্ষায় আছে। রাজতন্ত্রকে চিরতরে উচ্ছেদ করে নেপালকে একটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

“ আমরা ইতোমধ্যে রাজকীয় নেপাল সেনাবাহিনীকে (আরএনএ) আত্মরক্ষা পর্যায়ে ঠেলে দিয়েছি এবং রাজধানী, জেলা সদর দফতর কিংবা সেনানিবাসে আটকে ফেলেছি। এ যুদ্ধে জয়লাভে আমরা আত্মবিশ্বাসী,” টাইম ম্যাগাজিনকে ই-মেইলে প্রদত্ত এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 

উভয় নেতা খুব কমই মিডিয়ার মুখোমুখি হন। প্রচেন্দ স্বভাবত পার্টির ওয়েবসাইটে তার বক্তব্য তুলে ধরতে বেশী আগ্রহী। আর রাজা জ্ঞানেন্দ্র মাঝেমধ্যে  টেলিভিশন এবং রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন।