অ্যাঙ্গোলায় প্রানঘাতি ভাইরাস বিস্তারের নেপথ্যে
এ্যাঙ্গোলায় মারবার্গ ভাইরাসের বিস্তারে সনাতন রীতিনীতি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে প্রিয়জনদের মৃত্যুর পর শেষকৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে ছড়াচ্ছে এই ভাইরাস। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীরা সনাতন ধ্যান-ধারনা পরিবর্তনের পরামর্শ দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ডিসেম্বার থেকে এই পর্যন্ত উত্তরাঞ্চলীয় শহর উইগিতেই সংক্রামক ভাইরাসের কারণে মৃত্যু ঘটেছে ২১৫ জনের। এই ভাইরাসটি ছড়াচ্ছে মাটিতে থাকা একপ্রকার পোকার মাধ্যমে, যার আঞ্চোলিক নাম ইবোলা।
এ্যাঙ্গোলার জনগণ চিরাচরিত রীতি অনুযায়ী প্রিয়জনের মৃত্যুর পর শেষবারের মতো তাকে আলিঙ্গন করে এবং চুমু খায়। কিন্তু মৃতদেহ স্পর্শ করার ফলে ছড়াচ্ছে মারবার্গ জীবাণু।
উপ স্বাস্থ্যমন্ত্রী জোসে ভেন ডিউনেম জানান যে, ‘সংস্কৃতিক বাধাই’এখন বড় প্রতিবন্ধকতা, যা এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।
তিনি বিবিসির রিপোর্টার জোয়ে এইসেনস্টেনকে বলেন যে, চার্চ এবং বিভিন্ন গোষ্ঠীর নেতারা সর্বোপরি স্বাস্থ্য কর্মীরা জনগণের মনোভাব পরিবর্তনে সাহায্য করতে পারে।
ইতোমধ্যে কিছু স্বাস্থ্য কর্মী স্থানীয় জনগণকে সেবা দিতে গিয়ে ভাইরাস আক্রান্ত হয়েছে।
এ্যাঙ্গোলায় ইউনিসেফের কর্মকর্তা কেলসো মালাভোলোনিকি বলেন- “আপনারা সকলেই জানেন, আফ্রিকান সমাজে বংশ পরম্পরায় চলে আসা রীতি কড়কড়িভাবেই পালিত হয়ে থাকে এবং লাশ দাফনের সময়ও তারা প্রাচীন রীতি নীতি মেনে চলে।”
এই ভাইরাসে আক্রান্ত হবার লক্ষণগুলো হচ্ছে, ডাইরিয়া, পাকস্থলিতে ব্যথা, বিতৃষ্ণা, এবং ঘন ঘন রক্তবমি। এখনও পর্যন্ত মারবার্গ ভাইরাসের কোন প্রকার উপশম আবি®কৃত হয়নি।
