ফ্রান্সের হোটেলে আগুন। নিহত ১২
প্যারিসের কেন্দ্রস্থলে এক হোটেলে আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ১২জন মারা যায় এবং ৫০ জন আহত হয়। ১০ জনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
পুলিশ জানায়, প্যারিস অপেরা হোটেলের ৯তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ঝলসে যাওয়া ছাড়াও আত্মরক্ষার জন্য জানালা দিয়ে অনেকেই ঝাপ দিলে হতাহতের সংখ্যা বাড়ে। এক ডজনের অধিক অগ্নিনির্বাপক গাড়ী এবং ১০টি এম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে। খবর বার্তা সংস্থার।
হোটেলটিতে বসবাসকারী ৭৬ জনের মধ্যে অধিকাংশই ছিল আফ্রিকান বংশোদ্ভূত।
