সিঙ্গাপুরে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় কঠোর সতর্কাবস্থা
সিঙ্গাপুর সন্ত্রাসী আক্রমন প্রতিহত করতে সাবওয়ে স্টেশন ও ট্রেনে সশস্ত্র পুলিশ প্রহরা জোরদার করবে। স্বরাষ্ট্র মন্ত্রী অং কান সেঙ বলেন, মাস র্যাপিড ট্রানজিট ইউনিট এ বছরের আগষ্ট থেকে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
সিঙ্গাপুরকে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় কঠোর সতর্কাবস্থায় রাখা হয়েছে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার এদেশটিতে আল-কায়দার সাথে জড়িত কমপক্ষে ৪০ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন দূতাবাস, একটি মার্কিননেী স্থাপনায় এবং ইউরোপীয় দেশসমূহের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বোমা হামলার পরিকল্পনা করেছিল তারা।
সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, বোমা হামলা তদন্তের জন্য বিশেষ ইউনিট এবং গ্যাস ও রাসায়নিক আক্রমণ হলে আক্রান্তদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত দুটি ভিন্ন ইউনিট গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
