চীন ও জাপানের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত, বিস্তারিত
গ্যাসের মজুদ নিয়ে বিরোধিতা এবং জাপানের যুদ্ধকালীন আচরন নিয়ে চীন এবং জাপানের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। চীন বলেছে, পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ একটি এলাকা নিয়ে টোকিওর ড্রিলিং রাইটস ইস্যুর ঘোষণা গুরুতর উস্কানির শামিল।
তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রী নবুতাকা মাচিমুরা এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে চীনে সপ্তাহান্তের বৈঠকে কড়া অবস্থান নেবেন বলে ইঙ্গিত করেছেন ।
এদিকে জাপানের পাঠ্যসূচিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নৃশংসতা আড়াল করার প্রতিবাদে চীনে জাপানবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়। গত শনিবার প্রায় ১০ হাজার লোক বেজিংয়ের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে । বিক্ষোভকারীরা জাপানী রেস্তোরায় ভাংচুর করে। নবুতাকা মাচিমুরা এর জন্য চীনের ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দাবি করেছে।
পুর্ব চীন সাগরে গ্যাস উত্তোলনের জন্য জাপানী কোম্পানির জমাকৃত আবেদপত্র যাচাই বাছাই শুরু করার যে ঘোষনা সম্প্রতি জাপান দিয়েছে, তা জাপানের সাথে চীনের সম্পর্কগত টানপোড়েনের মধ্যে পড়েছে বলে জানায় চীন সরকার। চীনা পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র কিন গ্যাং এটাকে চীনের অধিকার ও দুদেশের সৌহার্দ্যপুর্ণ সম্পর্কের ক্ষেত্রে উস্কানিমুলক বলে অভিহিত করেন।
জাপান এবং চীন ওই বিরোধপুর্ণ এলাকাকে নিজেদের ইকোনোমিক জোন হিসেবে দাবি করে আসছে।
জাপানী কোম্পানিগুলো বিগত ৪০ বছর ধরে ওই এলাকার সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস ও তেলের মজুদ অনুসন্ধানের অপেক্ষায় আছে।
