২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উটের জকি হিসেবে রোবট ব্যবহার করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত বলছে, তারা পরবর্তী বছর থেকে উটের জকি হিসেবে রোবট ব্যবহার করবে। উটের জকি হিসেবে শিশু ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হওয়ার পর তারা এই সিদ্ধান্ত নেয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

সরকারিভাবে বলা হয়েছে, গত শনিবার উটের জকি হিসেবে রোবট ব্যবহারের প্রথম পর্যায় সফল হয়েছে। সাহায্যকর্মীরা বলেছে, সংযুক্ত আরব আমিরাতে উটের জকি হিসেবে প্রায় ৪০ হাজার শিশু রয়েছে। এদের অধিকাংশই দক্ষিণ এশিয়া থেকে অপহৃত কিংবা পাচার হয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে।

উটের দৌড় আরব আমিরাতের একটি ঐহিত্যবাহী খেলা এবং তাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। ১৬ বছরের নিচে শিশুদের উটের জকি হিসেবে ব্যবহার ইতোমধ্যে সেদেশে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বার্তাসংস্থা জানায়, উটের জকি হিসেবে শিশুদের ব্যবহার নিষিদ্ধ আইনটির আর কার্যকারিতা নেই। হালকা ওজনের যান্ত্রিক জকি এখন উট দৌড়ে ব্যবহার করা হবে। বার্তাসংস্থা আরব আমিরাতের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘হালকা ওজনের যান্ত্রিক রোবট জকি উটের পিঠে রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিযন্ত্রিত হবে।’

আরব আমিরাতের রাজকীয় পরিবারগুলো উটের জকি হিসেবে রোবটের সফল ব্যবহার দেখে অনেকটা বিস্মিত হয়েছেন। এদিকে, মানবাধিকার সংগঠনগুলোও বিষয়টিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে।