ইরাকে যুক্তরাষ্ট্রের ঠিকাদার অপহৃত
ইরাকে যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার অপহৃত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টায় বাগদাদ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। তিনি ইরাকের একটি নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
অপহৃত ঠিকাদারের সাথে মার্কিন দূতাবাস এখনও কোনও যোগাযোগ করতে পারেনি। গত এক বছরে ইরাকে কমপক্ষে দেড় শতাধিক বিদেশি নাগরিককে বিদ্রোহীরা অপহরণ করে।
মার্কিন দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা জানায়, অপহৃত ঠিকাদারের আত্মীয়-স্বজনের মাধ্যমে তারা প্রথম অপহরণের সংবাদ জানতে পারে। কোনও গ্র“পই এ অপহরণের দায়দায়িত্ব স্বীকার করেনি। অপহৃত ঠিকাদারকে খোঁজে বের করতে ইরাকি কর্তৃপক্ষের সাথে মার্কিন দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।
