ব্রিটেনে টোরিদের নির্বাচনী ইশতেহার
ব্রিটেনের রক্ষনশীল নেতা মাইকেল হাওয়ার্ড নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। টনি ব্লেয়ারের ওপর কড়া আঘাত হেনে তিনি সরকার গঠনের কর্মসূচি প্রনয়ন করেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে টরি নেতা বলেন, ৬৩ বছর বয়সে তার অবসর নিলেই পারতেন। কিন্তু তিনি ব্রিটেনকে ভালোবাসেন বলেই নির্বাচনে দাঁড়াতে চান।
মাইকেল হাওয়ার্ড জন সাধারনকে টোরি নির্বাচনী ইশতেহার পড়ার আহবান জানান। তিনি বলেন,‘দেখুন আমরা কিভাবে পরিবর্তন এনেছি’।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, লেবারদের ফের নির্বাচিত করার মানে হচ্ছে, আরও পাঁচ বছরের জন্য নির্বোধদের সুুযোগ করে দেয়া।
এর আগে টনি ব্লেয়ার কনজারভেটিভ পার্টির অর্থনেতিক পরিকল্পনার দোষত্র“টি তুলে ধরেন।
লিব ডেম নেতা চার্লস কেনেডির স্ত্রী হাসপাতালে থাকায় তিনি ডেভোনে তার নির্বাচনী প্রচারণা বাতিল করে দেন। তার অবর্তমানে দলের সহকারী নেতা স্যার মেনজিস এসব দায়িত্ব পালন করেন।
প্রধান নেতাদের মধ্যে মাইকেল হাওয়ার্ডই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন। ইশতেহারে তিনি বলেন,“ এখন সময় এসেছে পরিবর্তনের এবং এর জন্য কাজ করতে হবে।”
