২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারনকে সতর্ক করে দিলেন বুশ, বিস্তারিত

প্রেসিডেন্ট বুশ পশ্চিম তীরে ইহুদি বসতি না বাড়ানোর জন্য ইসরাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারনকে বলেছেন। তিনি আন্তর্জাতিক শান্তি পরিকল্পনা বা রোডম্যাপ বিরোধী যে কোন কর্মকান্ডের ব্যাপারে ইসরাইলকে সতর্ক করে দেন। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

বুশ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের কিছু অংশ থেকে ইহুদি বসতি সরিয়ে নেয়ার ব্যাপারে শ্যারনের উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি তিনি জেরুজালেমের চারদিকে বসতি স্থাপনের ব্যাপারে ইসরাইলের সাম্প্রতিক সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেন।

ইসরাইলী প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তি ও গাজা উপত্যকা থেকে ইহুদি বসতি সরিয়ে আনার ব্যাপারে সৃষ্ট জটিলতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের সাথে আলোচনা করতে টেক্সাস গেছেন।

ওদিকে শ্যারন বলেন, ‘ইসরাইল আন্ত—র্জাতিক ‘রোড ম্যাপ’ মেনে চলবে। সে অনুযায়ী অঙ্গীকার পূরণ করবে। কিন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে, এ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে পশ্চিম তীরে বিশাল ইহুদি জনগোষ্ঠী আটকা পড়ে যায় কি না।’ তিনি বলেন, ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস যদি জঙ্গী সংগঠনগুলোকে নির¯ী¿করন, সন্ত্রাসীদেরকে দমন ও শত্র“তামূলক আচরন বন্ধ করতে সক্ষম না হয় তাহলে রোড ম্যাপ নিয়ে এগিয়ে যাবে না ইসরাইল।

চলতি গ্রীষ্মেই গাজা এলাকায় ২১টি এবং পশ্চিম তীরের আরো ৪টি স্থানে বসতি গুটিয়ে নেয়ার কথা ইসরাইলের। এর ফলে প্রায় ৯ হাজার ইহুদি তাদের বাড়িঘর ছেড়ে মূল ভূখন্ডে ফিরে যেতে বাধ্য হবে।

বসতি সরিয়ে নেয়ার কাজে শ্যারনকে সহায়তা করার জন্য তিনি ফিলিস্তিনি নেতার প্রতি আহ্বান জানান।