২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের নতুন প্রেসিডেন্ট সাদ্দামের মৃত্যুদন্ড চান না

ইরাকের নতুন প্রেসিডেন্ট জালাল তালাবানি সাদ্দামের মৃত্যুদন্ড চান না। তিনি এক সাক্ষাতকারে একথা বলেন। রোববার লন্ডন ভিত্তিক সংবাদপত্র আল আওসাতে তার এই সাক্ষাতকার প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

তালাবানি বলেন, ‘বিশ্বের যেসব আইনজীবি মৃত্যুদন্ডের বিরোধিতা করে

আন্তর্জাতিক পিটিশনে স্বাক্ষর করেছেন, আমিও তাদের মধ্যে একজন। ইরাকের আদালত যদি সাদ্দামকে মৃত্যুদন্ড দেয়, তাহলে সেটা আমার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে।”

জালাল তালাবানি ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসাবে বৃহস্পতিবার শপথ গ্রহন করেন। সাদ্দামের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে-এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাদ্দাম হোসেন বর্তমানে ইরাকে মার্কিনীদের হেফাজতে রয়েছেন। মানবাধিকার লংঘন এবং যুদ্ধাপরাধের দায়ে তাকে বিচারের সম্মুখীন করা করা হবে। তার মৃত’্যদন্ড হতে পারে।

ইরাকের প্রেসিডেন্ট বলেন, সাদ্দামের শাসনামলে জীবনের অধিকাংশ সময় তাকে দ্বন্দ্ব মোকাবেলা করতে হয়েছে। সাদ্দামের মৃত্যুদন্ড হলে তিনি ব্যক্তিগতভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।

প্রেসিডেন্ট তালাবানি জানান, ”মৃত্যুদন্ড রদের বিষয়ে সম্ভাব্য ক্ষমার দায়-দায়িত্ব প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের এবং এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোন সিদ্ধান্ত নিতে পারি না।”

তিনি আরও বলেন, সাদ্দামের কঠোর শাসনামলে যারা সবচেয়ে বেশি

ভোগান্তির শিকার হয়েছে, তাদের মধ্যে কুর্দিরা অন্যতম। সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ১৯৮০-র দশকে তিনি কুর্দিদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন অভিযান চালান।

প্রেসিডেন্ট জালাল তালাবানি জানান, ‘প্রায় ৫০ বছর ধরে কুর্দি এবং আরবদের মধ্যে মিত্রতা স্থাপনের জন্য সক্রিয়ভাবে কাজ করেছি এবং মধ্যপ্রাচ্য ও পাশ্চাত্য নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহন করেছি।”