জাম্বিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪২ স্কুলছাত্র নিহত
জাম্বিয়ার উত্তরাঞ্চলে ছাত্রভর্তি একটি ট্রাক উল্টে কমপক্ষে ৪২ জন স্কুল ছাত্র নিহত হয়েছে। রাজধানী লুসাকার ৮০০ কিলোমিটার উত্তরে কাওয়ামবোয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটিতে ১০০-রও বেশি ছাত্র ছিলো। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
ছাত্ররা স্কুল ছুটির পর বাড়ি ফিরছিলো। পুলিশ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক।
পুলিশের মুখপাত্র ব্রেন্দা মুনতেম্বা বলেন, ট্রাকচালকসহ আহতদের অনেকেরই এখানো জ্ঞান ফেরেনি।
ট্রাকটি একটি পার্বত্য সড়কে বাঁক নেয়ার সময় উল্টে যায়। বেশিরভাগ ছাত্রই ট্রাক থেকে ছিটকে পড়ে।
ছাত্ররা কাওয়ামবোয়া হাই স্কুলের।
জাম্বিয়ার গ্রামাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে ট্রাক ব্যবহার করা হয়ে থাকে।
