২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোপকে শেষ বিদায় জানাতে লাখ মানুষেল ঢল

পোপ দ্বীতিয় জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ায় শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার রোমের সেন্ট পিটার্স স্কয়ারে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা এবং খ্রীষ্টিয় ধর্মযাজক এাবং ভক্তসহ লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ক্রুশ চিহৃত এবং ভার্জিন মেরীর প্রতিক হিসেবে একটি ‘এম’ সজ্জিত পোপের সাইপ্রেস কফিনটিকে সমবেত ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে বের করে বেদীর ওপর কার্পেটে রাখা হয়। এ সময়ে কফিনের ওপর একটি গসপেল রাখা হয় এবং বাতাসে গসপেলের পাতাগুলো উড়তে থাকে।

শেষ প্রার্থনার পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘন্টা বাজানো হয়। এ সময়ে সাদা দস্তানা, সাদা টাই এবং সাদা আলখাল্লা পরিহিত ১২ জন কফিন বাহক কাঁধে করে  পোপের কফিন সমাহিত করার জন্য সমাধিস্থলে নিয়ে যায়। এ সময়ে স্কয়ারে অবস্থানরত হাজার কণ্ঠ একসাথে ধর্মীয় সঙ্গিত গেয়ে ওঠে। তাদের সাথে প্রায় ৮০ টি দেশের বিশিষ্ট ব্যক্তিরাও কণ্ঠ মেলায়। ভাটিক্যানের প্রথা অনুযায়ী এ সময়ে সবাই সমস্বরে গাইছিল ‘ ও লর্ড, গ্র্যান্ট হিম এাঁরনাল রেস্ট’।

পোপ জন পলের ঘনিষ্ট সহচর এবং পরবর্তী সম্ভাব্য উত্তরাধিকারী কার্ডিনাল কলেজের ডীন কার্ডিনাল জোসেফ র‌্যাটজিঙ্গার সমবেত প্রার্থনা পরিচালনা করেন।

প্রার্থনা শেষে পোপের মৃতদেহ ব্যাসিলিকার গভীরে নিয়ে যাওয়া হবে। যেখানে যুগ যুগ ধরে সমাহিত অন্যান্য পোপদের সাথে পোপ জন পলকেও সমাহিত করা হবে।

সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কমপক্ষে তিন লাখ মানুষ টিবার নদীতে পোপের মৃতদেহ নিয়ে যাওয়ার মিছিলে সমবেত হয়। অন্যদিকে লাখ লাখ মানুষ রোমে স্থাপিত বিশাল স্ক্রিনে পোপের অন্ত্যেষ্ঠিক্রিয়া প্রত্যক্ষণ করে।

প্রধান নেতারা তাদের জন্য নির্ধারীত লাল কুশনযুক্ত কাঠের আসনে উপবেশনের সাথে সাথে ঘণ্টা বেজে ওঠে।  অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হওয়ার ১০ মিনিট আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ, তার বাবা সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবং অপর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনসহ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল উপস্থিত হয়।

অন্ত্যোষ্টিক্রিয়ায় রাজ পরিবারের সদস্য, সরকার ও রাষ্ট্রের প্রধানরা উপস্থিত হওয়ায় ইতালীয় কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

এ সময়ে সন্ত্রাসীদের সম্ভাব্য হামলার হুমকি প্রতিহত করতে এলিট অশ্বারোহী  আধাসামরিক বাহিনী স্বয়ংক্রিয় রাইফেল হাতে রোমের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে টহল দিতে থাকে। কেননা প্রায় ৮০ টি দেশের প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা অন্ত্যোষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন।

অন্ত্যোষ্টিক্রিয়ায় সিরিয়া ও ইরানের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজাসহ অন্যান্য ইহুদী এবং মুসলিম নেতারাও উপস্থিত ছিলেন।