২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে নৃশংসতার সাথে জড়িতদের তালিকা আন্তর্জাতিক অপরাধ আদালতে পেশ

জাতিসংঘ সুদানের দারফুর অঞ্চলে নৃশংসতার সাথে জড়িত থাকার অভিযোগে সুদানের ৫১ ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে তালিকা হস্তান্তর করেছে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দারফুর পরিস্থিতির ওপর একটি প্রস্তাব পাশ করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশির বলেন, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতকে তার দেশ কোন প্রকার সহযোগিতা প্রদান করবে না। এদিকে জাতিসংঘের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় ১০ হাজার মানুষ সুদানের রাজধানী খার্তুমে বিক্ষোভ প্রদর্শন করেছে।

জাতিসংঘের মহাসচিব কফি আনান নিউইয়র্কের জাতিসংঘের কার্যালয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী লুইস মরেনু ওকাম্পার কাছে সন্দেহভাজন ৫১ ব্যক্তির তালিকা হস্তান্তর করেন। সুদানের দারফুরের ঘটনায় গঠিত জাতিসংঘের তদন্ত কমিশন বলছে, ওই অঞ্চলে ব্যাপক হত্যা, নির্যাতন এবং ধর্ষণের মত ঘটনা সংঘটিত হয়েছে। আর এ কাজে জড়িত থাকার অভিযোগে সুদান সরকার সামরিক বাহিনীর কর্মকর্তা, বিদ্রোহী এবং বিদ্রোহীদের নেতাদের দায়ি করে তালিকা চূড়ান্ত করে।

মঙ্গলবার সকালে জাতিসংঘ দারফুরের সকল যুদ্ধাপরাধের খসড়াচিত্র আন্তর্জাতিক অপরাধ আদালত হেগের কাছে হস্তান্তর করে।