নোবেল বিজয়ী সাহিত্যিক সল বেলো পরলোকে
আমেরিকার প্রখ্যাত সাহিত্যিক সল বেলো (৮৯) মারা গেছেন। ১৯৭৬ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বেলোর শৈশব-কৈশোর কেটেছে শিকাগোতে এবং এ শহরেই তিনি কর্মজীবনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করেছেন। বিংশ শতাব্দীতে ইহুদী এবং আমেরিকার অভিবাসীদের নিয়ে তার ব্যাপক অভিজ্ঞতা এখানেই হয়েছে। তার উল্লেখ্যযোগ্য উপন্যাসগুলো হচ্ছে ‘সীজ দ্য ডে’, ‘হ্যান্ডারসন দ্য রেইন কিং’, ‘হারজগ’, ‘মি. সামলারস প্লেনেট’ এবং ‘হামবল্ডটস গিফট’।
সল বেলোর স্মরণে বন্ধু ওয়ালটার পোজেন বলেন, তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটলেও মৃত্যুর আগে বেশ সতেজ মনে হচ্ছিল। ম্যাসাচুসেটের ব্র“ক লাইন বাসভবনে মারা যাবার সময় স্ত্রী ও কন্যা শয্যা পার্শ্বে উপস্থিত ছিলেন।
তিনি ১৯১৫ সালে মন্ট্রিলে জম্মগ্রহণ করেন। রাশিয়ান অভিবাসী পিতা তার নয় বছর বয়সে শিকাগোয় চলে যান।
ত্রিশের দশকে বিশ্বজুড়ে প্রবল অস্থিরতা থাকা সত্ত্বেও তিনি মানুষের মাঝে সাহস এবং উদ্যমতাকে খোঁজেছেন।
স্বনামধন্য উপন্যানিক ফিলিপ রোদ সল বেলোর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, আধুনিক আমেরিকার গল্প, উপন্যাস ও সাহিত্যকর্মে তিনি ছিলেন এক অসাধারণ প্রতিভা।
তিনি বলেন, ‘বিংশ শতাব্দীতে আমেরিকার সাহিত্যে দ’ুজন অসামান্য অবদান রেখেছেন। তারা হলেন উইলিয়াম ফাউল্কনার এবং সল বেলো।
বেলো পাঁচবার বিয়ে করেন এবং ৮৪ বছর বয়সে এক কন্যা সন্তানের পিতা হওয়ার গৌরব অর্জন করেন।
