কঙ্গো পরিস্থিতি: বিভ্রান্তিকর বিশ্লেষনের দায়ে জাতিসংঘ অভিযুক্ত
যুদ্ধ-বিধ্বস্ত সেন্ট্রাল আফ্রিকা সম্পর্কিত দলিলপত্রে জাতিসংঘ এমন কিছু বিভ্রান্তিকর বিশ্লেষনে উপনীত হয়েছে যার কারণে ওই এলাকার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়েছে।
উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ তাদের এতদসংশ্লিষ্ট দলিলপত্রে কোনও ভুল তথ্য ছিল কিনা তা পরীক্ষা করে দেখছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছিল, গত বছর প্রতিবেশী গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে সামরিক অভিযান পরিচালনা করেছে রুয়ান্ডা। এ মিথ্যা অভিযোগের কারণে কঙ্গোর শান্তি প্রক্রিয়া এখন হুমকির মুখে বলে জানান জাতিসংঘের সাবেক কর্মচারী এবং আমেরিকার গোয়েন্দা বিশেষজ্ঞ উইলিয়াম চার্চ। তিনি বলেন, কঙ্গোর অভ্যন্তরীন সশস্ত্র হানাহানি সেন্ট্রাল আফ্রিকার সর্বত্র দ্রুত বিস্তার লাভ করছে, যা বর্তমান প্রজন্মের জন্য খুবই আতঙ্কের ব্যাপার।
গত এক দশকে যুদ্ধ-বিবাদে জড়িত দেশটিতে প্রায় ৪০ লাখ লোক মৃত্যুবরণ করে। জাতিসংঘ কঙ্গোতে এখন অস্ত্র-নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ত্র-নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি জাতিসংঘ প্যানেল জানুয়ারিতে এক রিপোর্টে জানায় কঙ্গোতে উত্তেজনা ছড়ানোর জন্য রুয়ান্ডা সামরিক অভিযান চালিয়েছে। কিন্ত জাতিসংঘ প্যানেলের সাবেক সদস্য উইয়িাম চার্চ এখন বলছেন যে, রুয়ান্ডার আক্রমনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিমূলক।
জাতিসংঘ তদন্ত বিভাগের প্রধান আলজেরিয়ার কূটনতিক আবদুল্লাহ বালি বিষয়টিকে ‘মারাত্মক অভিযোগ’ হিসেবে চিহিৃত করে বলেন, আমি বিষয়টি দেখছি।
সেন্ট্রাল এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ বিশ্বস্ততার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু কোনও দেশ অপর দেশকে আক্রমন করল কি না এ মর্মে তাদের মধ্যেই যদি ঝামেলা থাকে তাহলে জাতিসংঘের বিশ্বস্ততা নিয়েই প্রশ্ন দেখা দিবে।
