২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বিশেষ বাহিনীর দায়িত্বে নিয়োজিত এক ইরাকি জেনারেল অপহৃত

বিশেষ বাহিনীর দায়িত্বে নিয়োজিত একজন ইরাকি জেনারেলকে বন্দুকধারীরা বাগদাদ থেকে অপহরণ করেছে। মঙ্গলবার ইরাকি পুলিশ এ তথ্য জানায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বাগদাদের পশ্চিমে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জালাল সালেহকে অপহরণকারীরা গাড়ি থেকে জোরপূর্বক টেনে নামায়। ইরাকি জেনারেলকে অপহরণের পর বন্দুকধারীরা বাগদাদ বিমানবন্দরের কাছে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে একজন ইরাকি বেসামরিক নাগরিক নিহত হয়।

জেনারেল সালেহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ১ হাজার ৬ শ সৈন্যের বিশেষ বাহিনীর প্রধান। ইরাকের বিদ্রোহী এবং অপরাধীদের নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই বাহিনী গঠন করা হয়। ইরাকে যুদ্ধ এবং সেনাবাহিনী ভেঙে দেওয়ার পর এই বাহিনী হল প্রথম বিশেষ নিরাপত্তা বাহিনী। 

কোনও গ্র“পই এ অপহরণের দায়দায়িত্ব স্বীকার করেনি। ইরাকে বিদেশি সাহায্যকর্মী কিংবা সাংবাদিকদের অপহরণ করা হয় আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের জন্য। কিন্তু মুক্তিপণের জন্য ইরাকিদের অপহরণ করার ঘটনাও প্রায়ই ঘটছে।