২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বে মৃত্যুদণ্ডের হার রেকর্ড পরিমাণ বেড়েছে

বিশ্বে ২০০৪ সালে প্রায় ৪ হাজার লোককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিগত দশকের মধ্যে গত বছরেই সর্বাধিক মৃত্যুদণ্ড দেওয়া হয়। গত বছর চীনে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শুধু চীনেই প্রায় ৩ হাজার ৪ শ জনের মৃত্যুদণ্ড হয়েছে বলে একটি মানবাধিকার সংগঠন জানায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মানবাধিকার সংগঠনটির যুক্তরাজ্যভিত্তিক পরিচালক ক্যাট অ্যালেন বলেন, বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বৃদ্ধির এ পরিমাণ আমাদের সতর্কতা সংকেত দিচ্ছে। তিনি চীনে মৃত্যুদণ্ডের এ পরিমাণকে সত্যিকারের এক আতঙ্কের বিষয় বলে উল্লেখ করেন।

মানবাধিকার সংগঠনটির হিসাবে, ২০০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দণ্ডিতের সংখ্যা ৫৯ জন এবং ইরানে ১৫৯ ও ভিয়েতনামে ৬৪ জন বলে উল্লেখ করা হয়।

সংগঠনটি জানায়, ২০০৪ সালে ৩ হাজার ৭৯৭ টি মৃত্যুদণ্ড দেওয়া হয় যা গত ২৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। তারা বলেন, এটি মোটামুটি একটি সংখ্যা তবে অনেক দেশ গোপনেও অনেক মৃত্যুদণ্ড দিয়ে থাকে।

চীনের প্রধান মন্ত্রী ওয়েন জিয়াবাও জানান, গত মাসে বেজিংয়ের বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটানো হয়েছে। এতে করে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে কর্তৃপক্ষ আরও সচেতন থাকবে। মানবাধিকার সংগঠনের লন্ডনের একজন মুখপাত্র চীনের এ প্রতিশ্র“তিকে স্বাগত জানিয়ে বলেছেন, তারা কথা নয় এ ব্যাপারে কতদূর কী করা হবে তাকেই গুরুত্ব দিচ্ছেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র গত মাসে সাধারণ লোক কোনও অপরাধ করলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০০৩ সালে আমেরিকায় মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৪৪টি। যুক্তরাষ্ট্রে এর পরিমাণ সবচেয়ে কম ছিল ১৯৭৭ সালে। এক জরিপে দেখা যায়, বেশির ভাগ মার্কিনি মৃত্যুদণ্ডের ব্যাপারে সম্মতি জানিয়ে থাকে।

মানবাধীকার সংগঠনের এক মুখপাত্র মানবাধিকার আইনের বিষয়টি উল্লেখ করে বলেন, সবারই জীবনের অধিকার রয়েছে এবং নির্মমভাবে শাস্তি ভোগ না করার অধিকার রয়েছে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে নির্দোষ প্রমাণের বিষয়গুলো তৎক্ষণাৎ নাও পাওয়া যেতে পারে।