ইরাকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিল নির্বাচনে কাল পার্লামেন্ট অধিবেশন
ইরাকে নতুন সরকার গঠনে বুধবার ফের পর্লামেন্টের অধীবেশন বসছে। দেশটিতে নতুন সরকার গঠনে এটি হবে এক ধাপ অগ্রগতির শামিল।
কুর্দি নেতা জালাল তালাবানির পেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে । একজন শিয়া আরব ও এক সুন্নি আরব তার দুই সহকারী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এই শেষ তিন পদটি নিয়েই যত দর কষাকষি চলছে।
শিয়া ইউনাইটেড ইরাকি এলায়েন্স(ইউআইএ) সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। ইউআইএ’র নেতা বলেন, আমাদের আলোচনা চলবে, যতক্ষন পর্যন্ত না সরকার গঠন সংক্রান্ত বিষয়াদি সম্পূর্ণ করতে পারছি।
ইউআইএ দেশর সরকার গঠনের সাথে সাথে কুর্দি এবং সুন্নিদের প্রয়োজনীয়তাও অনুভব করছে। ভাইস প্রেসিডেন্ট পদ ছাড়াও সুন্নিরা ৬ টি কেবিনেট পদের মধ্যে ৪ টি পেতে পারে। তবে এখন স্পিকার নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ন হয়ে দাঁড়িয়েছে।
দুই বছর আগে সাদ্দামের শাসনকালে সুন্নিরা বিশেষ সুবিধা পেলেও ক্ষমতা হারিয়ে এখন তারা বিপর্যস্ত। সুন্নি নেতা শারিফ আলী বিন হোসেইন ভাইস প্রেসিডেন্ট হতে আগ্রহী । কিন্তু তিনি পার্লামেন্টে কোন আসন পান নি।
