জাপানে ’সংঘবদ্ধ আত্মহত্যা’র ঘটনায় ৬ জনের মৃত্যু
জাপানে ’সংঘবদ্ধ আত্মহত্যা’ প্রচেষ্টার অংশ হিসেবে ছয় ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা একই পরিবারের সদস্য।
মঙ্গলবার পুলিশ জানায়, ওই জাপানি পরিবারের দুই ভাই গভীর রাতে তাদের পরিবারের অন্য সদস্যদের শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পরস্পরকে ছুরিকাঘাত করে। খবর বার্তা সংস্থার।
দুই ভাইয়ের একজন মিকিও মুরাতাকে (৪৬) পুলিশ মঙ্গলবার সকালে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। সে-ই ওই পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য।
মুরাতা পুলিশকে জানায়, সে তার বাবা-মা মিনোরু (৭৪) ও কিনিউ (৭৪), স্ত্রী আয়াকো (৪৪), পুত্র নাহো (১১) এবং কন্যা কেনিয়াকে (৯) হত্যায় সহায়তা করেছে ।
পুলিশ এ সংঘবদ্ধ আত্মহত্যার কারণ সম্পর্কে তাৎক্ষনিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে তারা আত্মহত্যা সম্পর্কিত কিছু নোট উদ্ধার করেছে।
