চার্লস-ক্যামিলার বিয়ে স্থগিত
পোপ দ্বিতীয় জন পলের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্রিটিশ যুবরাজ চার্লসের সাথে ক্যামিলা পার্কার বোলসের বিবাহ অনুষ্ঠান আগামী শনিবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ক্লেরেন্স হাউজ বিবাহ অনুষ্ঠান পরিবর্তনের এই ঘোষণা দিয়ে জানিয়েছে, যুবরাজ চালর্স আগামী শুক্রবার রোমে অনুষ্ঠেয় পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়াও চার্লস সোমবার তার ছুটির দিন সংক্ষিপ্ত করে লণ্ডনে পোপের শোক মিছিলে যোগ দেন।
