২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দৌড় প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ নিয়ে সংঘর্ষ: আহত ১০

পাকিস্তানে মহিলাদের সড়ক-দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের বিরুদ্ধে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রাজধানী ইসলামাবাদ থেকে ২ শ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বিরোধীরা একটি স্টেডিয়ামের কাছে পুলিশকে লক্ষ করে গুলি চালায়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছুড়ে। বিরোধীরা জানায়, পুলিশ কোনও ধরনের উস্কানিমূলক কারণ ছাড়াই তাদের ওপর গুলি চালিয়েছে।

পুলিশ জানায়, সড়ক-দৌড়ে অংশগ্রহণকারী নারী-পুরুষের ওপর ইসলামি ঐক্য দলের সদস্যরা লাঠিসোটা এবং পাথর দিয়ে আক্রমণ করলে সংঘর্ষের সূচনা হয়।

ইসলামি ঐক্য দলের একজন মুখপাত্র জানান, ইসলাম বিরোধী নারী-পুরুষের মিলিত এ দৌড় প্রতিযোগিতাটি বন্ধে আয়োজকদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। মুখপাত্র আরও বলেন, তারা পুরো জাতিকে উলঙ্গ করে দিতে চাচ্ছে। 

দুই মাস আগেও লাহোরে অনুষ্ঠিত এক দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইসলামি দলগুলো আয়োজকদের তীব্র সমালোচনা করে।