২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোসেফ র‌্যাটজিঙ্গার নতুন পোপ নির্বাচিত

নতুন পোপকে স্বাগত জানাতে সেন্ট পিটার্স ¯েকায়ার এখন জনারণ্যে পরিণত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 11:35 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এখন থেকে কার্ডিনাল জোসেফ র‌্যাটজিঙ্গার বিশ্বের ১ দশমিক ১ বিলিয়ন রোমান ক্যাথলিকের প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করবেন। পোপ ষোড়শ বেনডিক্ট নাম ধারণ করে ৭৮ বছর বয়স্ক এই জার্মান ভক্তদের দেখা দিতে ভ্যাটিক্যান প্রাসাদের ব্যালকনিতে হাজির হয়েছিলেন। খবর বার্তা সংস্থার।

তার নির্বাচনের খবর ছড়িয়ে পড়লে সেন্ট পিটার্স স্কোয়ারে হাজার হাজার ভক্ত সমবেত হয়ে উল্লাস ধ্বনি প্রকাশ করতে থাকে।

 পোপ দ্বিতীয় জন পলের উত্তরসুরি নির্বাচনে ১১৫ জন কার্ডিনালের সভায় তৃতীয় রাউণ্ডের ভোটে র‌্যাটজিঙ্গার নতুন পোপ হিসেবে নির্বাচিত হন।