২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বাসীদের প্রার্থনাই আমার ভরসা: নয়া পোপ ষোড়শ বেনেডিক্ট

জার্মান বংশোদ্ভূত কার্ডিনাল জোসেফ র‌্যাতসিঙ্গার নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে তিনি প্রয়াত পোপ দ্বিতীয় জন পলের স্থলাভিষিক্ত হলেন এবং বিশ্বের ১১০ কোটি রোমান ক্যাথলিক ধর্মাবলম্বীর প্রধান ধর্মগুরুর দায়িত্ব গ্রহণ করলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:34 PM

পোপ দ্বিতীয় জন পলের ঘনিষ্ঠ সহযোগী র‌্যাতসিঙ্গার নির্বাচিত হওয়ার পর রোম ও বিশ্বের মঙ্গল কামনা করেন। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, প্রিয় ভাই ও বোনেরা, মহান পোপ দ্বিতীয় জন পলের পর কার্ডিনালরা আমাকে পোপ নির্বাচিত করেছেন।

তিনি সমবেত লোকদের উদ্দেশ্যে দেয়া সংক্ষিপ্ত ভাষণে বলেন, আমি তো ঈশ্বরের দ্রাক্ষাকুঞ্জের সামান্য এক মালি। আপনাদের প্রার্থনাই আমার ভরসা।

র‌্যাতসিঙ্গার (৭৮) ১১শ শতকের পর প্রথম জার্মান বংশোদ্ভূত পোপ। পোপ হিসেবে তার নতুন নাম হবে ষোড়শ বেনেডিক্ট।

পোপ নির্বাচিত হয়ার পর র‌্যাতসিঙ্গার সেন্ট পিটার্স-এর বেলকনি থেকে হাজার হাজার লোকের উদ্দেশ্যে অভিবাদন জানান। এর আগে ১১৫ জন কার্ডিনাল তৃতীয় রাউন্ডে তাকে পোপ হিসেবে নির্বাচিত করেন।

ভ্যাটিকানের ঘোষণা অনুযায়ী আগামী রোববার ২৬৫তম পোপ হিসেবে র‌্যাতসিঙ্গার অভিষিক্ত হবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।