২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে শক্তিশালী ভূমিকম্প; আহত ২১

জাপানের দক্ষিণাংশে বুধবার সকালে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পনে জানালার কাঁচ ভেঙ্গে পড়ে, ঘর-বাড়ী দোলে ওঠে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়। ২১ জন জখম হয় এরমধ্যে ৪ জনের জীবন সংকটাপন্ন। গত মাসে একই এলাকায় আরেকটি ভূকম্পন অনুভূত হয়েছিল। তবে সুনামির কোন আশ্কংা নেই বলে জাপানের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 02:50 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

ফুকুকা নগরীর পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে এ ভূ-কম্পন কেন্দ্রীভূত ছিল। ভূকম্পনের মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের ফলে কমপক্ষে ৩০টি বাড়ি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা জানায়, একই এলাকায় গত ২০ মার্চের ভূমিকম্পে একজন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন।