দিল্লী এবং মোম্বাইয়ে নারীদের নিরাপত্তা নেই
ভারতের ৫টি মেট্রোপলিটান নগরীর শিল্প-কারখানায় কর্মরত নারীদের মধ্যে দিল্লী এবং মোম্বাইয়ের নারী কর্মীরা প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভোগে। চেন্নাই এবং কোলকাতায় নারীরা তাদের কর্মস্থলে যাতায়াত এবং কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করলেও হায়দ্রাবাদকে সবচেয়ে নিরাপদ বলে চিহিৃত করা হয়েছে সম্প্রতি এক জরীপে।
জার্মানের হ্যানস সিডেল ফাউন্ডেশনের সহযোগিতায় ফিসি মহিলা সংগঠন এই জরীপ পরিচালনা করে। সমীক্ষায় দেখা যায়, হায়দ্রাবাদের নারী কর্মীদের মধ্যে শতকরা ৭৭ জনই তাদের কর্মস্থলে পূর্ণ নিরাপদ বোধ করেন। আর কলকাতাতে এ হার শতকরা মাত্র ৩১। সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার।
মজার ব্যাপার হলো, কলকাতার নারীরা সবচেয়ে বেশী শতকরা ৬২ ভাগ যেখানে ইভ-টিজিং এর শিকার হন সেখানে মোম্ব¦াইয়ে সর্বনিু হার হচ্ছে শতকরা ১৬। জন নিরাপত্তা পদ্বতি অকার্যকর বলে সমভাবে মত প্রকাশ করেছেন দিল্লী ও কলকাতার নারীরা।
হায়দ্রাবাদের শতকরা ৮৬ এবং দিল্লীর ৮০ জন নারী তাদের শহরকে বসবাসের জন্য উপযোগী বলে মনে করলেও কলকাতায় সে হার মাত্র ৩৭। তবে কর্মস্থলে কলকাতার নারীরা তাদের পুরুষ সহকর্মীদের কাছ থেকে অন্যান্য শহরের তুলনায় অধিকতর সহযোগিতা পেয়ে থাকেন। আর এ ব্যাপারে সবচেয়ে পিছিয়ে দিল্লী। তবে সব শহরেই চাকুরীর ব্যাপারে পরিবার থেকে তারা ব্যাপক সর্মথন এবং সহযোগিতা পেয়ে থাকেন বলে সমীক্ষায় জানা যায়। কলকাতায় শতকরা সর্বোচ্চ ৯৭ এবং দিল্লীর সর্বনিু ৮০ জন এ অভিমত ব্যক্ত করেন।
জরীপে অংশগ্রহণকারীদের মধ্যে শতকরা ১১ জন নারী মনে করেন, সাধারন পরিবহনে অত্যধিক ভীড় থাকে, অনিয়মিত এবং নিরাপত্তা নেই। কর্মজীবী নারীদের পরিবহন বদলিয়ে যেতে এবং ট্রাফিক জ্যামের জন্য অনেক সময় চলে যায়।
মেট্রোপলিটান শহরগুলোতে সাক্ষাৎকারে অংশগ্রহনকারী ৩৫১৯ জনের নারীর মধ্যে অধিকাংশই ব্যাংক, কল সেন্টার, কাস্টমার সার্ভিস প্রতিষ্ঠান, আইটি/কম্পিউটার, হাসপাতাল, হোটেল, এন্টারটেইনমেন্ট শিল্প, মিডিয়া, জনসংযোগ, ক্যাটারিং এবং শিক্ষাক্ষেত্রে কর্মরত নারী। উত্তরপ্রদানকারীদের মধ্যে শতকরা ৬০ জনই ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাদের শতকরা ৫৫ জনই বিবাহিত।
ফিচি লেডিস অর্গানাইজেশরনর সভাপতি নমিতা গৌতম বলেন, ক্রমবিকাশমান সার্ভিস সেক্টরে নারীদের আর্কষণ ও অংশগ্রহণ বাড়ানোর জন্য তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, কর্মক্ষেত্রে যাতায়াত এবং অন্যান্য সমস্যাগুলো তুলে ধরে একটি উপযোগী পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই জরীপ চালানো হয়।
