ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৮
বাগদাদে শুক্রবার একটি শিয়া মসজিদে গাড়িবোমা বিস্ফোরিত হলে আট জন নিহত এবং ১২ জন আহত হয়েছে।
রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে আল-সাবিহ মসজিদে জোহরের নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মারাত্মকভাবে বিধ্বস্ত ওই মসজিদ ও মসজিদের পার্শ্ববর্তী এলাকা পুলিশ সিল করে দিয়েছে। শিয়াদের পবিত্র স্থান ও মসজিদগুলো সুন্নি জঙ্গিদের আক্রমণের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
