২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের ক্ষমতাচ্যুত সরকারের উপ-প্রধানমন্ত্রীকে মুক্তিদান

গৃহবন্দি হওয়ার প্রায় তিন মাস পর ক্ষমতাচ্যুত সরকারের উপ-প্রধানমন্ত্রী ভারত মোহন অধিকারীকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

অধিকারী সাংবাদিকদের বলেন, রাজা জ্ঞানেন্দ্র ১ ফেব্রুয়ারি তারিখে ক্ষমতা দখল করে রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে যে গ্রেফতার অভিযান চালিয়েছে তা সংবিধান বিরোধী। উল্লেখ্য অধিকারী ক্ষমতাচ্যুত সরকারের সময়কালেই গৃহবন্দি হয়েছিলেন।

নেপালের কমিউনিস্ট পার্টির নেতা অধিকারী হিমালয়ান রাষ্ট্র নেপালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় যৌথভাবে আন্দোলন চালানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, গত নয় বছরে সশস্ত্র বিপ্লবের কারণে নেপালে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়।

নেপালে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে প্রধান ছয়টি রাজনৈতিক দলের সাম্প্রতিক সময়কার একটি পরিকল্পনার প্রেক্ষাপটে জ্ঞানেন্দ্র সরকার অধিকারীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

নেপালে বহুদলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার পর বর্তমানে সেখানে সংঘাতপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে। এখনও নেপালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দুই হাজার নেতাকর্মী গৃহবন্দি অবস্থায় রয়েছে।