২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত টেরি শিয়াভোর মৃত্যু

মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত টেরি শিয়াভোকে নিয়ে যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইনি লড়াই তুঙ্গে তখনই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

আদালতে সাত বছর ব্যাপী আইনি লড়াই শেষে মিসেস শিয়াভোর ফিডিং টিউব গত ১৮ মার্চ খুলে নেওয়া হয়। তার স্বামী মাইকেল শিয়াভো জানান, বর্তমান অবস্থায় তার স্ত্রী আর বেঁচে থাকতে চাইছিলেন না। ৪১ বছর বয়সী শিয়াভোর বৃদ্ধ অভিভাবকরা দীর্ঘ দিন আদালতে লড়াই চালিয়ে গিয়েছিল যাতে কৃত্রিমভাবে হলেও তাদের সন্তান জীবিত থাকে।