২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাতামি সাংবাদিকদের সঙ্গে নিয়ে পরমানু স্থাপনা পরিদর্শনে যাবেন

ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সাথে প্রথমবারের মত ৩০ জন স্থানীয় এবং বিদেশী সাংবাদিক ইরানের নাতাঞ্জে পারমানবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি পেয়েছে। খবর বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 03:00 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

২০০২ সালের পূর্ব পর্যন্ত ইরানের পারমানবিক পরিকল্পনার ব্যাপারটি অনেকেই জানত না। নির্বাসিত একটি ইরানী গ্র“পের মাধ্যমে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিকল্পনার মাধ্যমে ইরান পারমানবিক অস্ত্র তৈরীর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু তেহরান এ অভিযোগ অস্বীকার করে একে শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে বলে দাবী করেছে।

ইরানের সরকারি সূত্র জানায়, তাদের নিরাপত্তাজনিত সমস্যার কারণে পারমানবিক সমৃদ্ধকরণ প্রযুক্তি তারা মাটির ৫৪ ফুট গভীরে স্থাপন করেছে। সেনাবাহিনীর বিশেষজ্ঞগণ বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সম্ভাব্য আক্রমন রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।