২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে ‘বিপুল’ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী

জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ দল জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। কিন্তু জিম্বাবুয়ের মানবিক অধিকার গ্র“পগুলো এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে মন্তব্য করেছে। তারা বলেন, ভোটার তালিকায় হাজার হাজার মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া সত্ত্বেও জিম্বাবুয়ের বিরোধী দল এমডিসি কে নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দেয়া হয়েছে। কয়েক সপ্তাহ আগে দেশটিতে গনতন্ত্র প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ দেখা দেয়ার পর সেখানে নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

মানবাধিকার গ্র“পগুলো বলেছে, নির্বাচনী প্রচারণাকালে সম্প্রচার মাধ্যমগুলোকে কড়া নিয়ম ও সীমিত সুযোগ দেয়ার কারণে ছোটখাট সহিংসতা এবং সরাসরি হুমকির ঘটনা ঘটে।

মানবাধিকার নেতা ব্রায়ান কগোরো বলেন, পরোক্ষ হুমকি জিম্বাবুয়ের নিত্যদিনের চিত্র - যা ভয়ের কালচার হিসেবে দাঁড়িয়েছে।

বিরোধী দলের সমর্থকদের হেনস্থা করাসহ তাদের খাদ্য সহযোগিতার প্রতি  অবহেলা করার অসংখ্য অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে।

প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এ পর্যন্ত নথিবদ্ধ করা হয়েছে। কিন্তু স্বতন্ত্র গবেষকদের গবেষনায় লাখখানেক ভূয়া ভোটারের সংযুক্তি দেখা গেছে। মৃত ব্যক্তিদের নাম সংযোজন করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়। ক্ষমতাসীন দল তাদের সুবিধার্থে এ কৌশল অবলম্বন  করেছে।

গ্রীনউইচ মান সময় সকাল ৫টায় জিম্বাবুয়ের প্র্ায় ৮ হাজার ভোট কেন্দ্রে ভোট গ্রহন শুরু হওয়ার কথা। ভোট গ্রহন শেষ হবে বিকেল ৫টায়।  ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা করা হবে।   

নির্বাচন মনিটরিং করার জন্য স্বল্প সংখ্যক পর্যবেক্ষকদের জিম্বাবুয়ে আমন্ত্রন জানানো হয়েছে।

জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ (জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়ট ফ্রন্ট) দল নির্বাচনে ১ শ ২০ টি আসনের মধ্যে সর্বোচ্চ আসন জেতার ব্যাপারে আশাবাদী।  

প্রেসিডেন্ট মুগাবে ৩০ জন পার্লমেন্ট সদস্যকে নিজের পছন্দ মাফিক নির্বাচন করবেন।

নির্বাচনে দুই তৃতীয়াংশ জয়ীরা সংবিধান রদবদল করার অধিকার পাবে, যা রবার্ট মুগাবে পরবর্তী শাসনামলের জন্য বেশ জটিল পরিবেশের সৃষ্টি করবে।      

যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জনের পর থেকেই প্রেসিডেন্ট রবার্ট মুগাবে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে উঠেন। তিনি বলেন, ২০০৮ সালে নতুন করে নির্বাচন ঘোষনা দিতে তিনি মোটেও আগ্রহী নন। 

নির্বাচনী প্রচারণাকালে তিনি বিরোধী দল এমডিসির উপর বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সহযোগিতা করার দায়ে অভিযুক্ত করেন। তিনি জিম্বাবুয়ের শেতাঙ্গদের সম্পত্তি জব্দ করে গরিব কৃষ্ণাঙ্গদের মাঝে বিতরণের ব্যাপারে বৃটিশ প্রধানমন্ত্রী নেতিবাচক ভুমিকারও সমালোচনা করেন।