২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ক্লোরিন বিষক্রিয়ায় ২৭ জনের মৃত্যু, অসুস্থ ২৮৫

চীনের পূর্বাঞ্চলের মহাসড়কে এক দুর্ঘটনায় একটি ক্লোরিন ট্যাঙ্কার ছিদ্র হয়ে বিষক্রিয়ায় কমপক্ষে ২৭ জনের মৃত্যু ঘটেছে। ২৮৫ জনের বেশি লাককে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ট্যাঙ্কারের একটি চাকা ফেটে গেলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি কার্গো ট্রাকের সঙ্গে ধাক্কা খায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

জিয়াংসু প্রদেশের হুয়ানই এলাকায় বেজিং-সাংহাই মহাসড়কে ৩০ টন তরল ক্লোরিন বহনকারী একটি ট্যাঙ্কারের চাকা প্রচন্ড শব্দে ফেটে গেলে চালক এর নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি কার্গো ট্রাকের উপর আছড়ে পড়ে। সংঘর্ষে দু’টি গাড়িই উল্টে যায়।

ট্যাঙ্ক ছিদ্র হয়ে বিষাক্ত ক্লোরিন গ্যাস পার্শ¦বর্তী কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। স্থানীয় কর্তৃপক্ষ প্রায় তিন হাজার পরিবারকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়।