২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বাঁধ ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি

আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি বাঁধ ধসে কমপক্ষে ৬ জন মারা গেছে এবং ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে। গজনী শহরের ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যার ফলে সুলতান বাঁধটি ধসে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 03:59 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

গজনী প্রদেশের গভর্নর জানান, বন্যার ফলে হাজার হাজার একর জমির ফসল পানির নীচে চলে যায় এবং কয়েক শ’ দোকান  ধ্বংস হয়ে গেছে।

ভারী তুষারপাতের ফলে সাম্প্রতিককালে আফগানিস্তানে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। গজনী প্রদেশের গভর্নর আসাদুল্লাহ খালিদ বলেন, বন্যায় কতজন মারা গেছে তা এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তিনি আরও জানান, ওই অঞ্চলের রাস্তাঘাট পানির নিচে রয়েছে।

মার্কিন সামরিক দফতরের মুখপাত্র লে.সিন্ডি মুর বলেন, ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রিপরিষদের তিনজন সদস্যকে দুর্গত এলাকায় পাঠিয়েছেন।

প্রসঙ্গত যে, ভারি তুষারপাত এবং প্রবল বৃষ্টির ফলে আফগানিস্তানে এ পর্যন্ত ২শ লোক মারা গেছে।