২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের সাথে সীমান্ত পাহাড়ায় হেলিকপ্টার ব্যবহার করবে বিএসএফ

ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) বাংলাদেশের সাথে সীমান্ত পর্যবেক্ষণের জন্য খুব শীঘ্রই হেলিকপ্টার ব্যবস্থা চালু করতে যাচ্ছে। আর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাশিয়ার এমআই-১৭ হেলিকপ্টার সংগ্রহের প্রস্তাব দেয়া হয়েছে। সংবাদ বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 03:08 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিএসএফ এর ইন্সপেক্টর জেনারেল আর কে পঞ্চানন্দ এক সাক্ষাৎকারে বলেন, “ নদী পথে বিভক্ত সীমান্ত  বিশেষ করে ম্যানগ্রোভ সুন্দরবনের নিুাঞ্চল, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার বিভিন্ন অংশে আকাশ পথে সীমান্ত পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হয়ে আসছে। হেলিকপ্টার ব্যবস্থা সংযোজিত হলে আন্তঃসীমান্ত অপরাধ কর্মকান্ড এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ করতে সহায়তা করবে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে অনেক জায়গাই অসমতল, ক্ষেতখামার এবং গাছপালা বেস্টিত। যানবাহন চলাচলের কোন সুযোগ নেই। পঞ্চানন্দ বলেন,  দুর্গম, উমুক্ত সীমান্ত এলাকায় কোন তারকাঁটার বেড়া নেই। ফলে এসব এলাকায় আকাশপথে পর্যবেক্ষণ অত্যন্ত জরুরী। ১,১৫০ কিলোমিটার সীমান্তে শতকরা ৩০ ভাগ নদীপথ দ্বারা বিভাজিত। ভৌগলিক অবস্থানের কারনেই দুদেশের সীমান্তে চোরাচালান এবং অপরাধ কর্মকান্ড বেশী।

পঞ্চানন বলেন, বাংলাদেশের সাথে ত্রিপুরা সীমান্তে বিএসএফ হেলিকপ্টার ব্যবহার করে থাকে। এ অঞ্চলের ৩৪টি সীমান্ত চৌকি আকাশপথে নিয়মিত লক্ষ্য রাখা হয়।