২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন

একজন স্পীকার এবং দুজন ডেপুটি মনোনীত করার জন্য ইরাকের পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পার্লামেন্ট এই মুহূর্তে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করতে পারবে না। কারণ প্রধান দলগুলো সরকারর গঠন প্রশ্নে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার। 

ইরাকে সরকার গঠনে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। জানুয়ারির নির্বাচনে ইরাকে শিয়া মুসলিম জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু তারা সরকার গঠনে দুই তৃতীয়াংশ দলের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে। ইরাকে বর্তমানে কোন সরকার নেই। আট সপ্তাহ ধরে কুর্দিদের সাথে আলোচনা করেও শিয়ারা জোট সরকার গঠনে সমর্থন পায়নি।

পার্লামেন্ট অধিবেশনেও সরকার গঠনের ব্যাপারে কোন সুরাহা হয় নি। তবে আশঙ্কা করা হচ্ছে যে, পার্লামেন্টেও বিদ্রোহীদের হামলা হতে পারে এবং এজন্য ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্নি আরব সম্প্রদায়ের মধ্য থেকে স্পীকার নির্বাচন করা হতে পারে।

ইরাকের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রেসিডেন্ট গাজী আল ইয়ার স্পীকার পদে প্রার্থিতার কথা নাকচ করে দিয়েছেন। তিনি এখন ইরাকের ভাইস-প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পার্লামেন্টের সদস্যরা একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, যিনি পরবর্তীতে সরকার গঠন করবেন।

তেল মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ে এবং শাসন ব্যবস্থায় ধর্মের কী ভূমিকা হবে - এ সব ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। কুর্দিরা আশংকা প্রকাশ করেছে যে, শিয়া নিয়ন্ত্রিত সরকার গঠিত হলে তাদের দাবি-দাওয়া পূরণ হবে না । এছাড়া সরকার গঠনে বিলম্বের জন্য বিভিন্ন কারণও রয়েছে। কিছু ইরাকিরা বলছে যে, ইরাকে নতুন একটি গণতান্ত্রিক সরকার গঠনে আরো কিছু সময় নেয়া প্রয়োজন।