২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূমাত্রা দ্বীপে ভূমিকম্প, ২০০০ লোকের প্রাণহানির আশংকা

সোমবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে এক শক্তিশালী ভুমিকম্পের আঘাতে ২০০০ লোক মারা গেছে ও প্রচুর ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বলে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ভূমিকম্পের পর আবারও সুনামি ধেয়ে আসছে মর্মে ভারত মহাসাগর পাড়ের দেশগুলোতে  আতংক ছড়িয়ে পড়ে। এর মধ্যে বেশ কয়েকটি দেশ গত ডিসেম্বরে সুনামির শিকার হয়েছে এবং এখনও তারা ধকল কাটিয়ে উঠতে পারেনি। সুনামির ওই ঘটনায় ২৭০,০০০ মানুষ মারা যায়।

আমেরিকান জিওলজিক্যাল সার্ভে ভুমিকম্পের মাত্রা প্রাথমিক ভাবে ৮.২ রেকর্ড করেছে এবং বলেছে এটি ডিসেম্বরের সমুদ্র তলদেশে সংঘটিত ভুমিকম্পেরই জের।

গুনুংসিতোলি শহরের শতকরা সত্তুর ভাগ ঘর-বাড়ি ধ্বংস হয়েছে বলে সেখানকার স্থানীয় পুলিশ জানায়।

সদ্য সংঘটিত ভূমিকম্পের ফলে কি ধরনের এবং কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে আশংকা করা হচ্ছে দুই হাজার লোক নিহত হয়ে থাকতে পারে।