২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় ক্রিকেটে মুম্বাইয়ের প্রাধান্য কি শেষ

গত কয়েক যুগ ধরেই ভারতীয় ক্রিকেটের মক্কা হিসেবে বিবেচিত হয়ে আসছিল মুম্বাই। সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের মতো বিশ্বসেরা প্রতিভাবান ব্যাটসম্যান মুম্বাইয়েই জন্মেছিল। কিস্ত সে ধারা এখন আর অব্যাহত নেই। গত এক দশকে ঘরোয়া ক্রিকেটে পাঁচবার রণজি ট্রফি জেতার পরও গত ১৫ বছর ধরে ভারতীয় স্কোয়াডের সেরা একাদশে শচীন টেন্ডুলকার ছাড়া আর কেউ দলে তাদের অর্ন্তভূক্তি টিকিয়ে রাখতে পারেনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 03:10 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অথচ সত্তর এবং আশির দশকে ভারতীয় দলে মুম্বাই এর ছিল গৌরবোজ্জল  স্বর্ণ যুগ। সুনীল গাভাস্কার, দীলিপ ভেংসরকার এবং রবি শাস্ত্রীর মতো তারকা ক্রিকেটাররা সমৃদ্ধ করেছে ক্রিকেটকে। নব্বই এর দশকে বিনোদ কাম্বলি এবং অজিত আগারকার কিছুটা জ্বলেও আবার নি¯প্রভ হয়ে যান। ২০০৫ বাদ দিলে গত তিন বছরে মুম্বাই থেকে কেবলমাত্র রমেশ পাওয়ার জাতীয় দলে অবস্থান কিছুটা ধরে রেখেছেন।

সাবেক ক্রিকেটার প্রবীণ আমরের মতে, “ মুম্বাই ক্রিকেটের মান যে নীচে নেমে গেছে তা ভাবার কোন সুযোগ নেই। আসলে অন্য রাজ্যের ক্রিকেটাররা সত্যিই ভাল খেলছে এবং জাতীয় পর্যায়ে জায়গা করে নিচ্ছে। তবে কোন রাজ্যের একক আধিপত্য নেই।”