আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থেই এফ-১৬ : কাসুরি
পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের এফ-১৬ বিমান সরবরাহ সংক্রান্ত সিদ্ধান্তে ভারতের বিরুপ প্রতিক্রিয়ায় আমরা সত্যিই অবাক হয়েছি। আমরা কোন অস্ত্র প্রতিযোগিতায় নামিনি, তা চাইও না। আমরা এ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ভারসাম্য রক্ষা করতে চাইছি’ - পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ কাসুরি ভারতের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জবাবে একথা বলেন। সংবাদ বিভিন্ন বার্তা সংস্থার।
দক্ষিন এশিয়ার জনগনের নিজস্ব স্বার্থেই এলাকাটিতে নিরাপত্তা ও স্থীতিশীলতার প্রয়োজন রয়েছে বলে পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী মনে করেন। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীন নিরাপত্তার উন্নয়ন ঘটবে। কিন্তু তাই বলে সামরিক শক্তির ভারসাম্য বিঘিœত হবেনা।
তিনি আরো বলেন, এফ-১৬ বিমান ক্রয়ের ফলে পাকিস্তান-ভারত সম্পর্কে চিড় ধরবে না। জম্মু এবং কাশ্মিরের মত গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নুতন আলোচনার বিষয়গুলোও পিছিয়ে পড়বেনা তাতে। পাকিস্তান এবং ভারতের অভ্যন্তরীন প্রতিরক্ষা বিষয়ক রূপরেখাও এক্ষেত্রে বিশেষভাবে প্রনিধানযোগ্য। সামরিক হুমকি মোকাবেলায় পাকিস্তানের এটা প্রয়োজন ছিল।
পাকিস্তানী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের রয়েছে পাকিস্তানের চেয়ে অধিক সৈন্য। তাছাড়া ভারতীয় বিমান বাহিনীর সৈন্যসংখ্যা পাকিস্তানের চেয়ে চার গুন বেশী। ভারত ইসরাইলের কাছ থেকে ‘ফ্যালকন অ্যাওয়াকস সিস্টেম’ পেতে যাচ্ছে। সর্বোপরি ভারত পাকিস্তানের চেয়ে বহুগুন এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক দিয়ে।
