২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তাজনিত কারণে মোদীর লন্ডন যাত্রা স্থগিত

শেষ পর্যন্ত মার্কিন ভিসা পেয়েও ভারতের গুজরাট রাজ্যের মূখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্যে গেলেন না। লন্ডনে যাওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পরামর্শে তিনি এ সিদ্ধান্ত নেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 01:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

নরেন্দ্র মোদীর প্রধান সচিব হাসমুখ আধিয়া এক সাংবাদ সন্মেলনে বলেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল মোদীকে যুক্তরাজ্যে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দেন। তারা এ যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে তাকে আপাতত যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেন।

গুজরাট রাজ্যে বিদেশী  বিনিয়োগকারীদের  আকর্ষন সৃষ্টির লক্ষ্যে লন্ডনের উদ্দেশে তার রওনা হওয়ার কথা ছিল। সংবাদ সন্মেলনে আরো বলা হয়, মন্ত্রিদ্বয়ের কাছে মোদীর নিরাপত্তা জনিত ঝুঁকি সংক্রান্ত বেশ কিছু তথ্য

রয়েছে ।

দক্ষিন এশীয় ঐক্য এবং আওয়াজ সহ  লন্ডনের বেশ কিছু সংগঠন তার আগমনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের উদ্যোগ নিয়েছে। লন্ডনের এলবার্ট হলে ‘উদ্দাম গুজরাট’ নামে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার আসন অলংকৃত করার কথা ছিল।

গত শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র মোদীকে যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি দেয়নি। পর্যটক ভিসা না পেয়ে ক’টনৈতিক ভিসার জন্য আবেদন করলে,  তাও বাতিল  করে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০০২ সালে গুজরাটে ভয়াবহ দাঙ্গায় বহুলোকের প্রানহানি ঘটে।  গুজরাটের তৎকালীন মূখ্যমন্ত্রী মোদীকে ভয়াবহ এ ঘটনার জন্য দায়ী করা হয়।