২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বিধিমালা না হওয়া পর্যন্ত চীনের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: ব্লেয়ার

বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, অস্ত্র বানিজ্য নিয়ন্ত্রন সংক্রান্ত নতুন জোরালো বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত চীনের ওপর আরোপিত ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার বিলম্বিতকরনের জন্য ইউরোপীয় নেতাদের ওপর ওয়াশিংটনের চাপ রয়েছে। ১৯৮৯ সালে চীনের তিয়ানআনমেন স্কোয়ারে গনতন্ত্রপন্থী বিােভ দমনে ব্যাপক অভিযান পরিচালিত হবার পর চীনের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বৃটেন বলেছে, নিষেধাজ্ঞা তুলে নেয়া হলে  চীনের  বাজার  অস্ত্রে সয়লাব হয়ে যাবে কিনা, ভেবে দেখা দরকার। ইউরোপীয় নেতারা মনে করেন যে, জোরালো বিধিমালা প্রণীত হলে এটি নিশ্চিত হবে যে, তাদের বিক্রিত অস্ত্র কোনরকম অভ্যন্তরীণ নির্যাতন, আগ্রাসন  কিংবা মানবাধিকার লংঘন করার মতো কোন কাজে ব্যবহৃত হবে না।

চীনের উপর অস্ত্র নিষেধাজ্ঞার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলির মধ্যে মতানৈক্য রয়েছে। জার্মান এবং ফ্রান্স চীনের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল রাখার ব্যাপারে বেশ আগ্রহী। দেশ দুটি চীন থেকে অস্ত্র নিষেধাজ্ঞা যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে চাচ্ছে। যুক্তরাজ্য, সুইডেন এবং অন্যান্য দেশ চীনে মানবিক অধিকার লংঘন সহ তাইওয়ানের ওপর হুমকি সৃষ্টির জন্য চীনের বিরোধী পক্ষ হিসেবে অবস্থান করেছে।