২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেক্সাস তেল শোধনাগারে বিস্ফোরণ: ১৪ জনের মৃত্যুর আশংকা

যুক্তরাস্ট্রের টেক্সাস সিটির তেল শোধনাগারে বুধবার রাতে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে ১৪ জনের মৃত্যু ঘটে বলে আশংকা করা হচ্ছে। শতাধিক লোক মারাত্মক আহত হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 04:23 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল কোম্পানী বিপি-র এ শোধনাগারের বিস্ফোরন এতই শক্তিশালী ছিল যে আকাশ  ছেয়ে গিয়েছিল তীব্র আলোর শিখা এবং কালো ধোঁয়ায়। পাঁচ মাইল দূর থেকেও বিকট শব্দ শুনা গেছে। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

আহতদের অধিকাংশের শরীরের হাড় ভেঙ্গে গেছে, কেটে ছিঁড়ে গেছে তাদরে শরীরের অংশ। মস্তিস্কজনিত কিংবা  অন্যান্য আঘাতে ভুগছে আহতরা। বিপি-র স্থানীয় পরিচালক ধারনা করছে যে এ পর্যন্ত ১৪ জনের মৃত্যু ঘটেছে। মেডিকেল রিপোর্ট না পাওয়াতে মৃত্যুর সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব হচ্ছে না।

বিস্ফোরনের ফলে ঘটনাস্থলে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, আশেপাশের ভবনে ফাটল ধরেছে এবং গাড়ী ও ট্রাকগুলো ছাই এবং অন্যান্য বর্জ্য পদার্থে ঢেকে গেছে। শোধনাগারের কর্মী জানায, রাত দেড়টায় একটি ট্যাংক পরিস্কার করতে গিয়ে তারা ফ্লোর ভেজা দেখতে পায়। বিস্ফোরনের বিকট শব্দ বজ্রপাতের চেয়েও ১০ গুণ বেশী ছিল। প্ল্যান্টের একটি অংশে গ্যাসোলিনের অকটেন লেভেল বাড়ানোর সময় বিস্ফোরণটি ঘটে।

হাউসটনের দক্ষিনপূর্বে ৩৫ মাইল দূরে টেন্সাস সিটির এই প্লান্টটির ৩০টি শোধনাগার ইউনিট ১২ শ একর জমির উপর অবস্থিত। প্রতিদিন গড়ে ৪ লক্ষ ৩৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল শোধন করা হয় যা যুক্তরাষ্ট্রের তেল সরবরাহের ৩ শতাংশ। এখানে ১৮ শ শ্রমিক কর্মরত আছে।

এই বিস্ফোরণের ঘটনায় গ্যাসোলিনের মূল্য সামান্য বাড়বে বলে ধারণা করা হচ্ছে।  বিস্ফোরণের কারনে শোধনাগারটি  কয়েক ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য সম্মত পরিবেশের অভাব, জরুরি অবস্থায় সিস্টেম  বন্ধের ব্যবস্থাসহ কর্মচারীদের প্রশিক্ষনের সুযোগ না থাকায়  ৬৩ হাজার  ডলার জরিমানাও করা হয় বিপির বিরুদ্ধে।  

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ধরণের শিল্প দুর্ঘটনাগুলো টেক্সাস সিটিতেই ঘটেছে। ১৯৪৭ সালে একটি জাহাজে আগুন লেগে বিস্ফোরিত হলে ৫ শ ৭৬ জন মারা যায় এবং কয়েকদিন ধরে আগুন জ্বলে।