জাপান থেকে মুক্ত হয়ে আইসল্যান্ডের পথে কিংবদন্তি ববি ফিশার
জাপানের বন্দিশালায় আট মাস কারাভোগের পর মুক্তি পাওয়া মার্কিন দাবা লিজেন্ড ববি ফিশার বৃহস্পতিবার সকালে আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা।
আইসল্যান্ডের পার্লমেন্ট সোমবার ভোটের মাধ্যমে তাকে সেদেশের নাগরিকত্ব প্রদান করে। আইসল্যান্ডের রাজধানী রিকজাভিকে ১৯৭২ সালে বহু আলোচিত দাবা লড়াইয়ে রাশিয়ার বরিস স্পেসকিকে পরাজিত করার স্বীকৃতি স্বরুপ তাকে নাগরিকত্বের সন্মান প্রদান করে আইসল্যান্ড।
আইসল্যান্ডের কুটনৈতিকবৃন্দ ফিশারের পক্ষে বিভিন্ন ডকুমেন্ট জাপানের পররাষ্ট্র ও বিচার বিভাগিয় মন্ত্রনালয়ের কাছে উপস্থাপন করে। এতে বলা হয় বর্ষীয়ান ববি ফিশার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যে জন্ম গ্রহণ করেন এবং বেড়ে উঠেন ব্র“কলিনে। বর্তমানে তিনি আইসল্যান্ডের নাগরিক।
যুক্তরাষ্ট্রের গ্রেফতারী পরোয়ানা এড়ানোর জন্য ফিশার নতুন নাগরিকত্বের আবেদন জানিয়েছিলেন। মার্কিন আদেশ অমান্য করে ১৯৯২ সালে সাবেক যুগোশ্লাভিয়ায় রাশিয়ার বরিস স্পেসকির বিরুদ্ধে একটি ফিরতি প্রদর্শনী দাবা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন তিনি। গত জুলাই মাসে বাজেয়াপ্ত মার্কিন পার্সপোট নিয়ে টোকিও থেকে অন্য দেশের উদ্দেশ্যে পাড়ি দেয়ার সময় জাপান সরকার তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের একজন সহযোগী মুখপাত্র জানান, ফিশারের বিরুদ্ধে আনিত অভিযোগ সর্বজন বিদিত, এর বিচার মার্কিন যুক্তরাষ্ট্রেই হওয়া উচিৎ এবং আমরা সে চেষ্টাই চালাবো।
তিনি আরো বলেন, আমাদের কাছে ব্যাপারটি সত্যিই আশ্চর্যজনক যে ববি ফিশার কিভাবে আইসল্যান্ডের নাগরিকত্ব নিয়ে তার নির্বাসন জীবনের কালিমা ঢাকতে পারবেন। আইসল্যান্ডও জাপানের মত মার্কিন সামরিক চুক্তির সাথে সম্পৃক্ত একটি দেশ। দুটি দেশের সাথেই মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে বন্দি সমর্পন চুক্তি।
