গোয়ান্তানামোর এক কারাবন্দি ওসামা বিন লাদেনের কমান্ডার ছিলেন
কিউবায় গোয়ান্তানামো মার্কিন কারাগারে আটক একজন সন্দেহভাজন সন্ত্রাসী ওসামা বিন লাদেনের কমান্ডার হিসেবে আশির দশকে রাশিয়ার আফগানিস্তান আগ্রাসনের সময় কাজ করত। ২০০১ সালে সে বিন লাদেনকে দুর্গম আফগান পার্বত্য অঞ্চল টোরা বোরা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। মার্কিন সরকারী নথীপত্রে এ তথ্য পাওয়া গেছে। খবর বিভিন্ন সংবাদ সংস্থার।
গোয়ান্তানামো কারাগারে বন্দি সন্দেহভাজন আল কায়েদার পরিচয় জানা যায়নি। তবে নথীপত্রে বলা হয় সে বিন লাদেনকে টোরা বোরা থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সে জেহাদের ডাক দিয়েছিল। পেন্টাগন থেকে এ প্রথম বিন লাদেনের টোরা বোরাতে অবস্থান করার কথা সরাসরি প্রকাশ করে।
রিপোর্টটিতে আরো বলা হয় সন্দেহভাজন বন্দি ছিল আল কায়েদার শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম এবং বিন লাদেনের কমান্ডার হিসেবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করেছিল।
গত বছরের মার্কিন নির্বাচনে টোরা বোরা ছিল বেশ আলোচিত একটি নাম। মার্কিন বাহিনী ২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান আক্রমনের সময় বিন লাদেনের সঠিক অবস্থানের কথা জানেনা বলে ঘোষনা দিয়েছিল প্রেসিডেন্ট বুশ এবং প্রতিরক্ষামন্ত্রী ডিক চেনী।
