২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যৌথ বাহিনীর হাতে সন্দেহভাজন পাঁচ জঙ্গি নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাাঞ্চলীয় খোস্ত প্রদেশে মার্কিন বাহিনী ও সশস্ত্র জঙ্গিদের মধ্যে সংঘর্ষে পাঁচ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে মার্কিন বাহিনী দাবি করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 02:10 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

মার্কিন বাহিনী আরও জানায়, জঙ্গিরা একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালালে বন্দুকযুদ্ধের সূচনা হয়। মার্কিন বাহিনীর নেতৃত্বে আফগানিস্তানে তালেবান এবং আল কায়দা সদস্যদের দমন করতে যৌথ বাহিনীর ১৮ হাজার সেনা নিয়োজিত রয়েছে।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র লে. সিন্ডি মোরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা জানায়, “সন্দেহভাজন জঙ্গিদের হামলায় যৌথ বাহিনীর কোনও সেনা আহত হয়নি। বরং যৌথ বাহিনী পাল্টা আক্রমন চালালে পাঁচ জঙ্গি নিহত হয়।”

উল্লেখ্য, চার বছর আগে তালেবান সরকারের পতন হলেও সন্দেহভাজন তালেবান এবং আল কায়দা সদস্যরা মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী, সরকারি কর্মকর্তা, সাহায্যকর্মী এবং সাধারণ নাগরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।