২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উলফভিচের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন উদ্বিগ্ন

ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা বলেছেন, তারা বিশ্বব্যংকের প্রেসিডেন্ট হিসেবে পল উলফভিচের নিয়োগ নিয়ে বেশ ভাবিত। পল উলফভিচকে চূড়ান্ত নিয়োগ দেয়ার আগে তারা তাঁর পরিকল্পনা ও কৌশল নিয়ে আলাপ-আলোচনা করতে চান।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এর আগে তারা ইউরো সংক্রান্ত নীতির পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেন। এই পরিবর্তনের ফলে অর্থনীতির নিুমুখিতার সময় সরকারের স্বাধীনতাকেই প্রাধান্য দেয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা বলছেন, তারা উলফভিচের সাথে সাক্ষাত করতে চান। পল উলফভিচ হোয়াইউট হাউজের আস্থাভাজন এক কর্মকর্তা হিসেবে পরিচিত এবং প্রেসিডেন্ট বুশ এ কারণেই তাকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দিয়েছেন।

পল উলফভিচ প্রেসিডেন্ট বুশের প্রথম মেয়াদে উপ-প্রতিরক্ষামন্ত্রী  হিসেবে দায়িত্ব পালন করেছেন।

লুক্সেমবার্গের অর্থমন্ত্রী জিন্নট ক্রেকি বলেন, উলফভিচের বিশ্বব্যাংক পরিচালনা কৌশলের ব্যাপারে তাদের কিছু বলার আছে।”

জার্মান অর্থমন্ত্রী হেনস আইকেল বলেন, ”তিনি একজন উঁচুদরের প্রার্থী। তবে তাকে এ পদে মনোনীত করার আগে বিস্তর আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। ”

ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশেষ করে ঋণ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে উলফভিচের অবস্থান জানতে তাকে ব্রাসেলসে যাওয়ার আমন্ত্রন জানিয়েছেন।

চলতি মাসের শেষ দিকে উলফভিচকে চূড়ান্তভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।