২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বোমা বিস্ফোরণে নিহত ৩

লেবাননের খ্রীস্টান অধ্যূষিত বন্দর এলাকা জুনিয়াহতে এক বোমা বিস্ফোরণে তিন জন নিহত এবং বহু লোক আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পুলিশ জানায়, বুধবার রাজধানী বৈরুত থেকে ১৫ কিলোমিটার উত্তরে কাসলিকে এ বোমা বিস্ফোণের ঘটনা ঘটে।

খবর বিভিন্ন বার্তা সংস্থার।ইতোপূর্বে বৈরুতের এক খ্রীস্টান অধ্যুষিত উপশহরে শনিবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১জন আহত হয়।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বোমা হামলায় নিহত হলে দেশটিতে সহিংসতা ব্যাপক বৃদ্ধি পায়। লেবাননের বিরোধী রাজনীতিকরা এর জন্য সিরিয়াকে দায়ী করেছে।

তারা আরও বলছেন, এসব সহিংসতা দামেস্ক সমর্থকরাই ঘটাচ্ছে। তাদের উদ্দেশ্য লেবাননে সিরীয় সেনাবাহিনীর উপস্থিতির পক্ষে যৌক্তিকতা তৈরি করা।